| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে: ঢাবি শিক্ষকরা

দেশকে অস্থিতিশীল করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষক। তারা বলেছেন, অগণতান্ত্রিকভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে কেউ টিকে থাকতে পারেনি।

বিস্তারিত...

আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ড. হেলাল উদ্দিনের

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. মুহাম্মদ হেলাল উদ্দিন।

বিস্তারিত...

‘গ্রামীণ ব্যাংকে আগুন, সুশীল সমাজের কেউ একটা টু শব্দ করছে না’

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনূসের সাবেক প্রেসসচিব শফিকুল আলম। তাঁর দাবি, গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অথচ এসব ঘটনায় সুশীল সমাজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ কিংবা দৃশ্যমান প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না।

বিস্তারিত...

উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এই সংসদের সংসদ-সদস্যরা খুবই দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদে নির্বাচিত হয়ে আসছে। আইন প্রণয়নের পাশাপাশি সংসদ-সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব।

বিস্তারিত...

সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় আমি সন্তুষ্ট : রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি

বিস্তারিত...

৫৫ দিনের সেবা ১৪ দিনে নামাতে কাজ করছে সরকার

দেশে ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি সেবা পেতে দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। বর্তমানে ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ৫০ থেকে ৫৫ দিন কিংবা তারও বেশি সময় লাগে। ডিজিটাল সেবার আওতায় এসব প্রক্রিয়া সহজ করে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বিস্তারিত...

ডিএফসির যোগ্যতা অর্জনে বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন

অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বিনিয়োগ পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বিস্তারিত...

রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুনকে খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

বিস্তারিত...

আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশসহ যেকোনো কর্মসূচি বেআইনি: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সমাবেশ কিংবা যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজন বেআইনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় দলটির নামে কোনো কর্মসূচি আয়োজনের সুযোগ নেই। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

রামিসা হত্যা: হাইকোর্টে রায় ঘোষণা চলছে

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ তথ্য জানান তিনি। এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আগামী ২৩ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা। এর আগে অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়েছিল। নতুন করে সভার তারিখ নির্ধারণ করায় পোশাকশ্রমিকদের মধ্যে মজুরি নির্ধারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সভার নতুন তারিখ ও সময়ের বিষয়টি জানানো হয়েছে।

বিস্তারিত...

ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এসব এলাকায় দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন।

বিস্তারিত...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকন গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিস্তারিত...

ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান

ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ নভেম্বর) যশোর

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪