নড়াইলের কালিয়া উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে ইরাদত শিকদার নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ইরাদত শিকদার কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের আদিল শিকদারের ছেলে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল ও সীমান্তসংলগ্ন এলাকাজুড়ে দীর্ঘদিন ধরেই চলছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। জমি দখল, ফসল কাটা, চাঁদাবাজি, বালু উত্তোলন, মাদক ও অস্ত্র পাচার—সবকিছুর নিয়ন্ত্রণ এখন নানা চরের বিভিন্ন বাহিনীর হাতে। এরা একেকজন গড়ে তুলেছে নিজেদের ‘রাজ্য’, যার নাগাল সাধারণ মানুষের নাগালের বাইরে।
সাতক্ষীরা উপকূলীয় পশ্চিম সুন্দরবন সংলগ্ন এলাকার জেলেরা ঋণের দায়ে দিশেহারা হয়ে পড়েছেন। জীবিকা নির্বাহের জন্য সুন্দরবনের মাছ ও কাঁকড়া আহরণের ওপর নির্ভরশীল এই মানুষগুলো একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বিভিন্ন কোম্পানির শোষণের কারণে ক্রমেই নিঃস্ব হয়ে পড়ছে।
জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি টিম পৃথক দুটি অভিযানে শিশু ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেপ্তার করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দর্শন বিভাগের নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক আরিফুল ইসলাম। শনিবার বিভাগের বিদায়ী সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ এ দায়িত্ব হস্তান্তর করেন।
বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী “বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫” এ অংশ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নওগাঁ ও সিরাজগঞ্জে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান-আলু সহ সবজির খেত।
সাগর-রুনি দম্পতিসহ দেশের সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকড়া গ্রামের জামে মসজিদ কমিটির সভাপতি ও তার জামাতা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মসজিদের জায়গা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে সভাপতি-সম্পাদক গং মসজিদের জায়গায় টিনের ঘর তুলেছেন। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) দু'পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
খুলনায় বাসা ভাড়া নিতে এসে সর্বস্ব লুটে নিয়েছে এক প্রতারক চক্র। গত ৩০ অক্টোবর খুলনা সদর থানাধীন ৯নং গলি বিকে মেইন রোড, পূর্ব বানিয়াখামার মিস্ত্রিপাড়া বাসিন্দা চয়ন কুমার মন্ডলের বাসা ভাড়া নিতে এসে এই ঘটনা ঘটায় প্রতারক চক্র।
গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তুষার আকন্দের বাড়ির সামনে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্ত্রীর অধিকারের দাবিতে অবস্থান করছেন এক তরুণী। শনিবার (১ নভেম্বর) বিকাল থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ওই তরুণীকে স্বামীর বাড়ির সামনে অবস্থান করতে দেখা গেছে।
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচন ও জড়িতদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে সালমান শাহ ভক্তকূল এই কর্মসূচির আয়োজন করে।
সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর) নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।