সোমবার (২৪ নভেম্বর) সকালে গুতুমা বিওপির নিয়মিত টহল দল সীমান্তে নজরদারি চালানোর সময় এক ব্যক্তিকে বাঁশের ঝুড়ি হাতে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ঝুড়ি ফেলে পালিয়ে যায়
নারী এবং যুবদের নির্বাচনে অংশগ্রহণ বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সমাজ সম্মেলন। সোমবার (২৪ নভেম্বর) জেলা পরিষদ অডিটোরিয়ামে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
: সিরাজগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
বাগেরহাটে চিংড়ি মাছের ঘের থেকে দাউদ মাঝি (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের উত্তর লড়ারকুল এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত দাউদ মাঝি উত্তর লড়ারকুল গ্রামের মো. সৈয়দ মাঝির ছেলে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর মা জোসনা খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় ৪ জনের নামে মামলা করেছেন
রামরঙ্গন চায়না জাতের কমলা চাষে আলোড়ন সৃষ্টি করেছেন নীলফামারীর ‘আদর্শ মানিক নার্সারী’র উদ্যোক্তা ও নীলফামারী গণপূর্ত বিভাগে কর্মরত আব্দুল মতিন। তিনি নার্সারি ব্যবসার পাশাপাশি রামরঙ্গন জাতের কমলা চাষে নিজ জেলা ও পাশ্ববর্তী জেলাগুলোতে সুনাম অর্জন করেছেন।
শেরপুরের শ্রীবরদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সোহাগ আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাউফলে নকল স্ট্যাম্প ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলতাফ মাতবরের ছেলে
: সোমবার ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী সুমি আক্তার (২৬) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। পুলিশ এবং পরিবারের তথ্য অনুযায়ী, সুমি আক্তার ফাইব্রাস ডিসপ্লেসিয়া নামে বিরল রোগে দীর্ঘদিন ভুগছিলেন।
নওগাঁয় শক্তিশালী তামাক কর নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন করেছে ‘প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র’ নামের একটি সংগঠনের সদস্যরা।
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নে।
ফরিদপুরের নগরকান্দায় চুরি করতে যাওয়ার অভিযোগে চার যুবককে গণপিটুনির ঘটনা ঘটে। এতে শাহীন শিকদার (২৮) নামে একজন নিহত হয়েছেন।
চট্টগ্রাম নগরের কদলতলী এলাকায় একটি চারতলা ভবনের গোডাউনে আগুন লেগেছে। ভবনটিতে কম্বল, সোয়েটার ও ফুটবলের
মেহেরপুরের গাংনীতে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মনি পশ্চিম মালসাদহ গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে