| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

১৯ দিনেও খোঁজ মেলেনি আরিফের, সন্ধানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নরসিংদীর বেলাব উপজেলার পাহাড় উজিলাব গ্রামের নিখোঁজ মাদ্রাসাছাত্র মোহাম্মদ আরিফ মিয়ার সন্ধান ও তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ১৯ দিন পার হলেও তার

বিস্তারিত...

মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ টন কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য

বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

বিস্তারিত...

বগুড়ায় এনসিএল চারদিনের ম্যাচ চট্রগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রান ড্র

দুই দলের ব্যাটসম্যানদের সাহসী ব্যাটিং এবং বোলারদের ব্যর্থতায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ২৮তম জাতীয় ক্রিকেট লিগে চট্রগ্রাম বনাম ময়মনসিংহ বিভাগের মধ্যকার চার দিনের ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে।

বিস্তারিত...

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

বগুড়ার নন্দীগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা।

বিস্তারিত...

উন্নত জাতের বীজ আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে জয়পুরহাটে এসিআই’র রোড শো

আলুর উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও উন্নত জাতের বীজ আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও রোড শোর আয়োজন করেছে এসিআই সিড। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার দুই শতাধিক বীজ ডিলার, খুচরা বিক্রেতা ও অগ্রগামী কৃষক অংশ নেন।

বিস্তারিত...

কালাইয়ে সালাফিয়া মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল সালাফিয়া মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও এলাকাবাসীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

বিস্তারিত...

রাজবাড়ী শহরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে গুলি

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নরসিংদীতে প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতা। এতে ছবি আঁকা, গান, হামদ-নাত, কেরাত, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিস্তারিত...

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, গর্ভের সন্তানও মারা গেছে

কুড়িগ্রামের সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজার এলাকায় পিংকি পরিবহনের একটি দূরপাল্লার বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু, তার মা এবং মায়ের গর্ভে থাকা সাত মাসের ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির বাবা ও অটোরিকশাচালক চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

নীলফামারীতে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা এলাকায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

বিস্তারিত...

টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে এবং রোগীদের স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টামেক হাসপাতালের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, চিকিৎসকদের অবহেলায় কোনো রোগী যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও যত্নশীল হতে হবে।

বিস্তারিত...

মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন

মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪