টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে আটকে পড়ে একাধিক ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে উদ্ধারকাজ ও রেললাইন মেরামত শেষে প্রায় ছয় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ। এরপর শুরু হয়েছে ভোট গণনা।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। ‘ডোর-টু-ডোর’ (বাড়ি বাড়ি গিয়ে) লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করে ১ হাজার ৪৭২ জন মৃত ভাতাভোগীকে সফলভাবে শনাক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা অপচয় রোধ এবং প্রকৃত ও যোগ্য দুস্থ মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর পথ আরও সুদৃঢ় হলো।
নরসিংদীতে ১টি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি ১১।
নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার ঐতিহাসিক দারোয়ানি টেক্সটাইল মাঠে তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমা শুরু হয়। আগামী শনিবার (৩১ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এ মহাসমাবেশ।
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ ময়নাতদন্ত ছাড়া মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা।
ময়মনসিংহ শেরপুর আঞ্চলিক সড়কে তারাকান্দার পশ্চিম তালদিঘী এলাকায় ৩০ অক্টোবর বৃহস্পতিবার ভোরে কাভার্ড ভ্যানের চাপায় সহোদর দুই বোন নিহত হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। তিনি বলেন, এ নির্বাচনে জনগণের মতামতই চূড়ান্ত রায় হিসেবে গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন বিএনপির প্রার্থী।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়।
লক্ষ্মীপুর বাহিনী প্রধান ও মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ইব্রাহিম ছোট্টু ও মাসুদ রানা। তারা দুজনেই সদর উপজেলার পারবতীনগর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলাবো উপজেলায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ অক্টোবর) বুধবার বিকালে বেলাবো উপজে
কিশোরগঞ্জের ভৈরবে দুই বছর আগে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক কাপড় ব্যবসায়ীকে অপহরণ ও পরকীয়ার নাটক সাজিয়ে ফাঁসানোর মামলায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে (৪৪) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বাগেরহাটের মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনব্যাপী উপজেলার চরকুলিয়া লায়লা আজাদ কলেজ মাঠে চরকুলিয়া বিদ্যুৎ সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।