| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

যশোরে হামের জরুরি টিকাদান শুরু

যশোর সদর উপজেলায় হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। যশোর উপজেলা ও পৌরসভায় ৯১ হাজার শিশুকে টিকা দানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ও পৌরসভায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

বিস্তারিত...

চাঁদপুরে হামের টিকাদান কর্মসূচি শুরু

দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের কারণে চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হামের টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত এই বিশেষ টিকাদান কর্মসূচি চলবে।

বিস্তারিত...

জ্বালানি তেলের সারিতে পানি ও স্যালাইন দিচ্ছে ছাত্রদল

সূর্যের আলো ফোটার আগে থেকেই তেলের পাম্পে মোটরসাইকেল চালক ও বিভিন্ন যানবাহন চালকদের ভিড় দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ তেল সংগ্রহ করতে হচ্ছে তাদের। তীব্র তাপদাহের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, আবার অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

বিস্তারিত...

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু

যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি। রোববার সকাল ৯টায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান।

বিস্তারিত...

দেবীগঞ্জে বিসমিল্লাহ বুড়িসহ ১২ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে একটি সক্রিয় মাদকচক্রের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে পৌরসভার টিকাপাড়া এলাকায় সেনুয়া গোরস্তানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ

ঠাকুরগাঁও সদর উপজেলায় কোচিং থেকে ফেরার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অপহরণের আট দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় আজ রোববার ঠাকুরগাঁও সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা মো. সবুজ ইসলাম।

বিস্তারিত...

মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মায়ের ওপর অভিমান করে সাগর আহম্মেদ (১২) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া লক্ষীরহাট গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ২০০-র অধিক নারী ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়।

বিস্তারিত...

নেত্রকোণায় শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু

নেত্রকোণায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার আটপাড়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চলছে। এই উপজেলায় প্রায় ১৮ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা।

বিস্তারিত...

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পাটিকাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

নোয়াখালীতে ৩ হাজার ৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

নোয়াখালী ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৭৯৮ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাব-১১-এর যৌথ দল।

বিস্তারিত...

ভূমিহীনের বাড়িতে হামলার অভিযোগ সেনাসদস্যের বিরুদ্ধে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে এক ভূমিহীন নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক সেনাসদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বিস্তারিত...

বাকলিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে শিশুসহ আহত চারজন

নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর ময়দার মিল এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপকে লক্ষ্য করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় এক শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

পাবনায় হাম প্রতিরোধে জরুরি টিকাদান শুরু

পাবনায় দ্রুত ছড়িয়ে পড়ছে শিশুদের সংক্রামক রোগ হাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪