| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কাপাসিয়ায় পাঁচ খুনের ঘাতক ফোরকানের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে স্ত্রী, তিন মেয়ে ও তাঁর শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘাতক ফোরকান মিয়ার মরদেহ ৮ দিন পর পদ্মা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (১৬ মে) বিকেল চারটার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় এলাকার পুরান পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

সবুজ পাতার ফাঁকে ফাঁকে দুলছে শরিফুল দম্পতির স্বপ্ন

সবুজ পাতার ঘন বুননের ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা আঙুর। কোনোটি গাঢ় কালো, কোনোটি লাল, আবার কোনোটি হালকা সবুজ আভা ধারণ করেছে। মরুভূমির এই রসালো ফল এখন আর মেহেরপুরের মানুষের কাছে কেবল দূর দেশের স্বপ্ন নয়, বরং হাতের নাগালে থাকা এক উজ্জ্বল বাস্তবতা।

বিস্তারিত...

বেলাবোতে সন্ত্রাস দমন আইনে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীর বেলাবোতে সন্ত্রাস দমন আইনের মামলায় নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেক মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ।

বিস্তারিত...

মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে ধর্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে মাটি খুঁড়ে ঘরে ঢুকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মে) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যকে গণসংবর্ধনা

দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এই প্রথম নিজ জেলা মাগুরায় শুভাগমন উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলাবাসীর পক্ষ থেকে কেন্দ্রিয় মহিলাদল নেত্রী অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে এক বিশাল গণসংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

সকল জাতিগোষ্ঠিকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের মানচিত্রে যারা আমরা বসবাসকরি, সবাই বাঙ্গালি না। বাঙ্গালি সবচেয়ে বড় জনগোষ্ঠি, তারপরে সাওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠি আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলো সব বাঙ্গালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিলো, সে অশান্তি এখনও বিরাজমান।

বিস্তারিত...

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

যশোর পৌর এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিস্তারিত...

সাদা পোশাকে দায়িত্ব পালনকালে কনস্টেবলকে অপহরণ ও মারধর

ঠাকুরগাঁও সদর থানার এক কনস্টেবলকে অপহরণ করে মারধর ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

দামি ইনজেকশন কিনতে গরিবের হিমশিম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসায় দামি ইনজেকশন কিনতে গিয়ে গরিব রোগীর স্বজনেরা হিমশিম খাচ্ছে। এমনকি ভর্তির পর ওষুধ কিনতে না পারায় অনেক রোগীর যথাযথ চিকিৎসা মিলছে না। হাসপাতাল থেকে সরকারের সরবরাহকৃত বিনামূল্যে দামি ইনজেকশন না পাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৩

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের অভিযানে এক হাজার পিস ইয়াবা উদ্ধার। স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ পুলিশ ।

বিস্তারিত...

নেত্রকোণায় দু'পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় দু'পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে মৃত্যু হওয়া আব্দুর রহিম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্বে ছিলেন।

বিস্তারিত...

চাঁদপুরের পথে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সংবর্ধনা জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় বাসের ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী।

বিস্তারিত...

স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর

ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে কুশাবাড়িয়া বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। খানাখন্দে ভরা সড়কটিতে যানবাহন চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। চরম দুর্ভোগে পড়েছিলেন আশপাশের প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ। অবশেষে স্থানীয় এক প্রবাসীর মানবিক উদ্যোগে শুরু হয়েছে সড়ক সংস্কার কাজ। এতে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

বিস্তারিত...

কুমিল্লায় তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লা অতিক্রম করেছেন। তার আগমনকে কেন্দ্র করে পুরো মহাসড়কজুড়ে দেখা গেছে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি।

বিস্তারিত...

বরুড়ায় প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত হয়ে আছে বরুড়ার হাজারো নেতাকর্মী ও সমর্থক।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪