| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘আমরা কার্ডের সুবিধা চাই না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন’

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, কোনো করুণা বা কার্ডের সুবিধা চাই না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। আমরা শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চাই।

বিস্তারিত...

নোয়াখালীতে ছাত্রলীগের মিছিল, সংখ্যা বেশি দেখে সরে গেল পুলিশ

নোয়াখালী সদর উপজেলায় শেখ হাসিনার সমর্থনে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ। মিছিলের শুরুতে পুলিশ বাধা দেয়। বিক্ষোভকারীদের সংখ্যা বাড়তে থাকলে একপর্যায়ে পুলিশ সরে যায়।

বিস্তারিত...

ডেঙ্গু ঝুঁকিতে ঢাকার দক্ষিণ সিটি, সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ২৭টি ওয়ার্ড

বর্ষা মৌসুমের আগে এডিস মশার লার্ভা জরিপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে থাকার তথ্য উঠে এসেছে। মশার ঘনত্বের ভিত্তিতে এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

বিস্তারিত...

ইসলামপুরে প্রবাসীর বাড়িতে হামলা, নারীসহ আহত ৯

জামালপুরের ইসলামপুরে জমি-সংক্রান্ত বিরোধে এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর সরকারি হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিস্তারিত...

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

যশোরের বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল শুরু হওয়ার আগেই ভেস্তে দিয়েছে ছাত্রদলের এক নেতা। ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর হুংকারে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়া সীমান্তে ককটেলসহ এক ব্যক্তি আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বিজিবি। এ সময় ৩টি ককটেলসহ মহিবুল মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২৮ জনের পুশইন ঠেকাল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো ২৮ জন সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন। বিএসএফ তাঁদের ফেরত নেয়নি। খোলা আকাশের নিচে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারী বৃষ্টিতে তাঁরা ভিজেছেন, এমনকি পর্যাপ্ত খাবারও পাচ্ছেন না।

বিস্তারিত...

বিএনপির পদধারীকে 'ভারপ্রাপ্ত অধ্যক্ষ' পদে নিয়োগের অভিযোগ

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে বিধিবহির্ভূতভাবে বিএনপির পদধারী এক শিক্ষককে 'ভারপ্রাপ্ত অধ্যক্ষ' পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক আদেশে ১৯ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন ভূগোল বিভাগের প্রভাষক মোহাম্মদ নূরে আলম মনি। তিনি শিক্ষকতার পাশাপাশি উপজেলা বিএনপির সহসভাপতি এবং ব্যবসায়ী।

বিস্তারিত...

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে ৪০ দিন লড়াই সাধারণ বিষয় নয়’

পারমাণবিক শক্তিসমৃদ্ধ ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ দিন যুদ্ধ করা কোনো সাধারণ বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ লড়াইয়ের মাধ্যমে বিশ্ব ইরানের শক্তি সামর্থ দেখেছে।

বিস্তারিত...

টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারায় টানা ৪১ দিন মসজিদের জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়াও ২৯ শিশু-কিশোর নামাজ আদায়ের চেষ্টায় সম্মাননা ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা করা করেছে।

বিস্তারিত...

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে আজ বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের নুর মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় নূর মসজিদ এর সামনে এসে শেষ হয়।

বিস্তারিত...

যে কারণে প্রত্যাহার হলেন ঝিনাইদহের এসপি মাহফুজ আফজাল

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

শিশুদের বিরোধে জড়িয়ে মারধরে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জগমোহন চন্দ্র রায় নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি সুশীল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

পরিবেশ দিবসে মানিকগঞ্জে ৫ হাজার পাখিবান্ধব গাছ রোপণের উদ্যোগ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী পাখিবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি। জেলার সাতটি উপজেলায় পাঁচ হাজার পরিবেশবান্ধব, পাখিবান্ধব, ঔষধি ও ফুলের গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘চলো পাখির ঘুম ভাঙাতে যাই’।

বিস্তারিত...

‘বাস থেকে না নামলে আজ নির্ঘাত মারা যেতাম’

আজকে বাস থেকে না নামলে নির্ঘাত মারা যেতাম। আমি সাঁতার পারি না। আজ অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪