| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কাপাসিয়ার কাঁঠাল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে

রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশে কাঁঠালের জন্য সুপরিচিত গাজীপুরের কাপাসিয়া। সবুজ-শ্যামল এই জনপদে অন্যান্য বছরের মতো এবারও জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের প্রত্যাশা, দেশের চাহিদা পূরণের পাশাপাশি এ বছরও বিপুল পরিমাণ কাঁঠাল বিদেশে রপ্তানি হবে।

বিস্তারিত...

শ্যামনগরে নীলডুমুর বাজার থেকে অজগর সাপ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটে ফুল, ফল ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আনন্দ-বিনোদনের মাধ্যমে শিশুদের বাস্তবমুখী শিক্ষাদানের লক্ষ্যে জয়পুরহাটে ফুল, ফল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট শহরের প্রফেসর পাড়া এলাকার হাজী মাদ্রাসা সড়কে অবস্থিত শিশু বিকাশ প্রাক-প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিস্তারিত...

নওগাঁয় ২৪টি সাংস্কৃতিক সংগঠন ও ১৪২ জন কর্মীর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

ওগাঁয় জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

দাগনভূঞায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নেত্রকোণায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

আদালতে সাক্ষ্যদান ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

গাইবান্ধায় হত্যা চেষ্টা ও নারী নির্যাতনের একটি মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীকে আদালতে সাক্ষ্যদান থেকে বিরত রাখতে প্রাণনাশের হুমকি, হাত-পা ভেঙে দেওয়ার ভয় দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে গত ২৫ জুন গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার ১ নম্বর এজাহারভুক্ত সাক্ষী নুর মোহাম্মদ।

বিস্তারিত...

বারি-৪ আমের বাম্পার ফলনে লাভবান তারাকান্দার মহরম আলী

ফিশারির পাড়ের খালি জায়গায় বারি-৪ জাতের আমের বাম্পার ফলনে লাভবান হয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের কৃষক মহরম আলী।

বিস্তারিত...

বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

বাগেরহাটের যুবসমাজকে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ত করে কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার

জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং আধুনিক প্রশিক্ষণ উপকরণের অভাবে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি) কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতার মুখে রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে চলমান এসব সমস্যা দ্রুত সমাধান না হলে প্রাথমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

চলতি বছরের প্রথম ছয় মাসে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্র চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত অভিযানে প্রায় ৩৩০ কোটি ৮৭ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন মামলায় ১৪০ জনকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

কচুয়ায় চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধা খুন

চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরে চুরির ঘটনার সময় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

শার্শায় পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি আটক

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

প্রশাসনের চোখে ধুলো দিয়ে গড়াই নদীর বালু লুটের অভিযোগ

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ বাজারসংলগ্ন গড়াই নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করে বিক্রি করছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪