রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ধসে লক্ষ্মী বিলাশ চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ইকনো এক্সপ্রেস বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন।
পরিবারের হাল ধরতে ঋণ করে ছেলে জাকির কে মালয়েশিয়া পাঠান বাবা মোজাম্মেল।ছেলের স্বপ্ন ছিল বাবার ঋণ শোধ করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন। কৈশোর জীবন থেকে সংসারের অভাব অনটন দেখে তার স্বপ্ন জেগে ছিল একটি সুন্দর সচ্ছল সংসার গড়ার। কিন্তু তিন বছর পর জীবিত নয়, তিনি ফিরলেন কফিনবন্দি হয়ে।
নতুন কোনো করারোপ ছাড়াই লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরে ছয় দিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে উদ্ধার হওয়া অটোরিকশাচালক মাসুদ রানা হত্যা মামলার অন্যতম আসামি মো. জুম্মানকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৭ জুলাই) র্যাব-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এদিকে কর্ণফুলীর জোয়ারের সাথে পাহাড়ি ঢল মিলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক মেয়াদের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত ৮টায় শহরের মুক্তির মোড় এ
পদ্মা সেতুর ড্রেজিং প্রকল্পের ড্রেজড ম্যাটেরিয়াল (বালু) অপসারণ কার্যক্রমকে কেন্দ্র করে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাসিন তাহান কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর ফরিদ আহমেদ রয়েল মাঝি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল যোগাযোগের উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে কোটচাঁদপুর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে জয়পুরহাটের কালাই উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গ্রামীণ উন্নয়ন
কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ওপর হামলা হয়েছে। তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। সোমবার (৬ জুলাই) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। সোমবার (৬ জুলাই) দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া আরও দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার খবর মিলেছে। সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।