| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়। পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির কারণে ৫ জুনের পরিবর্তে বৃহস্পতিবার (৯ জুলাই) দিবসটি উদযাপন করা হয়।

বিস্তারিত...

করতোয়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বকুল ইসলাম (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক

১ কোটি ৮ লাখ টাকার সাড়ে ৪ টি সোনার বারসহ তৌফিকুর রহমান নামে এক চোরাকারবারীকে আটক করেছে যশোরের বিজিবি।

বিস্তারিত...

প্রেমিকার কপালে সিঁদুর পরানো নিয়ে তুলকালাম

হয়তো সম্পর্কটিকে নতুন এক পরিণতি দিতে চেয়েছিলেন যুবক। নয় বছরের প্রেমের সম্পর্ক কিন্তু সেই চেষ্টাই শেষ পর্যন্ত রূপ নেয় প্রকাশ্য নাটকীয়তায়। প্রেমিকার সিঁথিতে হঠাৎ করে সিঁদুর পরিয়ে দেওয়ার পর মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন তরুণী। শুরু হয় তুমুল বাকবিতণ্ডা, যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। আদালত চত্বরে এমন দৃশ্য দেখে আশপাশের মানুষ জড়ো হয়ে যান।

বিস্তারিত...

জীবিত বাবাকে মাটিচাপা দিতে ঘরে কবর খোঁড়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

পঙ্গু বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ছেলের বিরুদ্ধে গোপনে ঘরের ভেতর কবর খোঁড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেনে গ্রামবাসী।গত বুধবার জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী

চট্টগ্রামে কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়ে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ দুর্ভোগে রয়েছেন। পাশাপাশি চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যসংকট।

বিস্তারিত...

নড়াইলে যাত্রীছাউনি দখল, ভোগান্তিতে যাত্রী

নড়াইল সদর উপজেলার নড়াইল-ঢাকা মহাসড়কের ব্যস্ততম নাকশী বাসস্ট্যান্ডে জেলা পরিষদের যাত্রীছাউনিটি এখন আর যাত্রীদের ব্যবহারের অবস্থায় নেই। যাত্রীদের রোদ, ঝড়, বৃষ্টি থেকে বাঁচাতে সরকারি অর্থায়নে নির্মিত এই যাত্রীছাউনিটি দখল করে বসানো হয়েছে ঢাকাগামী বাসের টিকিট কাউন্টার। এর ফলে ছাউনীর ভেতর দিয়ে সাধারণ মানুষের হাঁটাচলা কষ্টকর হয়ে পড়েছে। বৃদ্ধ, নারী ও শিশুরা রোদ বৃষ্টিতে ভিজে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন অসংখ্য যাত্রী।

বিস্তারিত...

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করে। টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেন।

বিস্তারিত...

খুলনা কারাগারের দেয়াল টপকে পালানো বন্দি ফের গ্রেপ্তার

খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি মো. ইমন মাঝিকে কয়েক ঘণ্টার অভিযানে ফের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর জেলা শাখার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরে সুর তরঙ্গ শিল্পীগোষ্ঠীর জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় শরীয়তপুর সদর উপজেলা হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রামে ডিসির নির্দেশে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জেলার সব উপজেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিস্তারিত...

সিলেটে এবার নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

নানা আলোচনা-সমালোচনার মধ্যে সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আসামির মৃত্যুর গুজবে মিছিল নিয়ে থানায় হামলা, আহত ১২

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গ্রেপ্তার একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ও পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও হামলাকারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন

বিস্তারিত...

বিশ্বরোডের পাশে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার দক্ষিণ কান্দী গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্বরোড সংলগ্ন এলাকা থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি নগরকান্দা থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত...

জাল সনদ মামলায় শার্শার শিক্ষক ইদ্রিস আলী কারাগারে

যশোরের শার্শায় জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী সহকারী শিক্ষক ইদ্রিস আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪