| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির কলার হ্যান্ডওভার

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির কলার হ্যান্ডওভার ও নতুন কার্যবর্ষ (ইয়ার লঞ্চিং) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে একজন অসচ্ছল ব্যক্তিকে স্বাবলম্বী করতে একটি ভ্যানগাড়ি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ার কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা তরিকুল ইসলাম লিপনের কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।​ সোমাবার (২৭ জুলাই) বিকেলে কুমারখালী উপজেলা যুবদল ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

খাল খনন প্রকল্পের ১ কোটি ৮০ হাজার টাকা ফেরত দিলেন দুই ইউএনও

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক খাল খনন প্রকল্পের বরাদ্দের ১ কোটি ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার দুই নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাঁরা হলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। সরকারি অর্থ ব্যব

বিস্তারিত...

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সাথে ইউনেস্কো ঢাকা প্রধানের বৈঠক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি,র সাথে সোমবার ২৭ জুলাই সকালে বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ইউনেস্কো (UNESCO) ঢাকা অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজে (Dr. Susan Vize)-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিস্তারিত...

শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, চালক আটক

যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালকের। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে৷ শার্শা বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শ্রমজীবী মানুষের পাশে ফরিদপুরের জেলা প্রশাসক, প্রশংসিত মানবিক উদ্যোগ

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন উপজেলায় সরকারি উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ভাঙ্গা উপজেলা সফর করেন।

বিস্তারিত...

নিখোঁজ শিশু আয়েশা নূরকে ফরিদপুরের কামারখালী থেকে উদ্ধার

মাগুরার নিখোঁজ শিশু আয়েশা নূর কে (১০) ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আয়েশা নূর সোমবার (২৭ জুলাই) সকাল ৯ টার সময় মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় যাওয়ার উদ্দে

বিস্তারিত...

সরকারি নালা দখল, সেই নালা খুলতে গেলে গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে সরকারি পানি নিষ্কাশনের নালা দখল করে ঘর নির্মাণের অভিযোগে দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিকল্প পথে পানি নিষ্কাশনের উদ্যোগ নিতে গেলে গ্রামবাসীর ওপর মরিচ, হলুদ ও পাথরের গুঁড়ো নিক্ষেপসহ অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকাবাসী ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিস্তারিত...

বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ডেবিট ইমনের ২ সহযোগী গ্রেপ্তার

বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই সহযোগীকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জানান গতকাল রোববার দিবাগত রাতে অক্সিজেন-কুয়াইশ সড়ক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

চাঁদাবাজি, জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা

নরসিংদী শহরের উত্তর সাটিরপাড়া এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রিপন মিয়া।

বিস্তারিত...

‘ক্লিন সানডে’ কর্মসূচিতে স্কুল পরিচ্ছন্নতা অভিযান

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই স্লোগানে ময়মনসিংহের তারাকান্দায় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে

বিস্তারিত...

জেলা প্রশাসনের অভিযানে ল্যাব ও অপারেশন থিয়েটার সিলগালা, লক্ষাধিক টাকা জরিমানা

স্বাস্থ্যসেবার নামে অনিয়ম ও লাইসেন্সবিহীন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। নরসিংদী পৌরসভা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে মোট ১ লাখ ২০

বিস্তারিত...

ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ব্যক্তিগত ক্লিনিক সিলগালার পর এবার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন, এমনকি সৌচাগারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়।

বিস্তারিত...

তারাকান্দায় ফিলিং স্টেশনে বিএসটিআইয়’র অভিযানে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্তৃক ও তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন এর নেতৃত্বে তারাকান্দা উপজেলাধীন বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিস্তারিত...

বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা নেই, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নে অবস্থিত ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক, অবকাঠামো সবই আছে। কিন্তু বিদ্যালয়ে যাওয়ার নেই কোনো রাস্তা। জমির আল দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। আর বৃষ্টিতে যখন জমির আল তলিয়ে যায় তাদের দুর্ভোগেরার সীমা থাকে না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪