| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জুলাই আন্দোলনকারী মোহাম্মদ হাসানের দাফন সম্পন্ন

জুলাই আন্দোলনকারী ও পবিত্র কোরআনের হাফেজ মোহাম্মদ হাসানের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালি বাজার সংলগ্ন তরিকউল্যাহ সমাজ এলাকায় মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে হাসানকে দাফন করা হয়। তার জানাজায় এলাকায় মানুষের ঢল নামে।

বিস্তারিত...

আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সেলিনা হায়াৎ আইভীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার করা মিনারুল হত্যা মামলায় তার রিমান্ড চাওয়া হয়।

বিস্তারিত...

শ্রীপুরে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

মাগুরার শ্রীপুরের বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মুন্সী ওরফে দুলাল ও তার বড় পুত্র শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে শনিবার(২৪ মে ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি বীরমুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে তারই ছোটভাই ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম।

বিস্তারিত...

রংপুরে ভূমি মেলার উদ্বোধন

বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়

বিস্তারিত...

ফরিদপুরের ভূমি মেলায় মিলছে মিউটেশন, খতিয়ান, ম্যাপ

কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান

বিস্তারিত...

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, লাল ফিতা কর্তন, রঙিন বেলুন উড্ডয়ন,আলোচনা সভা ও অতিথিবৃন্দের মেলা পরিদর্শন অনুষ্ঠিত হয়

বিস্তারিত...

চাঁদপুরে ৭২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত

রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

বিস্তারিত...

ভাঙ্গায় ভূমি মেলার উদ্বোধন

উপজেলা ভূমি অফিস থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়

বিস্তারিত...

পঞ্চগড়ে পুশইন করা ২১ জনকে পরিবারের কাছে হস্তান্তর

আমরা দশ বছর ধরে গুজরাটে থাকতাম। হঠাৎ ১৫-২০ জন পুলিশ এসে আমাদের নিয়ে যায়। এরপর বিমানে করে কলকাতায় নিয়ে আসে। পরে বাসে করে বিএসএফ বড়বাড়ি সীমান্তে দিয়ে আমাদের দেশে পাঠিয়ে দেয়।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে ২ জন আহত

হ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন

বিস্তারিত...

কচুয়ার আ.লীগ নেতা এনামুল হক শামীম ঢাকায় গ্রেপ্তার

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, চাঁদপুরের কচুয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও আশরাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী এনামুল হক শামীম ঢাকায় গ্রেপ্তার হয়েছে।

বিস্তারিত...

সম্প্রীতির অনন্য নিদর্শন মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সিদ্ধাবাড়ি মেলা

প্রতিবছর জ্যৈষ্ঠ মাসে এই মেলাটি শুরু হয় এবং এক মাসব্যাপী চলে। তবে অন্যান্য ধর্মের মানুষদের কাছেও এটা তাদের নিজেদের মেলা। ধর্মীয় সম্প্রীতির এই উজ্জ্বল নজিরের ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। সিংগাইর উপজেলার সাহরাইল এলাকায় ঠিক কবে থেকে এই মেলার সূত্রপাত তার সঠিক ইতিহাস জানে না কেউ।

বিস্তারিত...

জনগণের ক্ষমতা জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সব দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার। কিন্তু সেই অপেক্ষায় নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয়। জনগণের ক্ষমতা তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে।

বিস্তারিত...

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মিটুল, সম্পাদক সামছুজ্জামান

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে। দিনব্যাপী এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪