| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছয় বছর পর গানে ফিরলেন ঈশিতা

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ০৪:৩৩:৪৩:পূর্বাহ্ন  |  ৩২৩০২৯৬ বার পঠিত
ছয় বছর পর গানে ফিরলেন ঈশিতা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা ও নির্মাতা রুমানা রশীদ ঈশিতা ছয় বছরের বিরতি ভেঙে আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতপ্রেমীদের সামনে। তার গাওয়া নতুন গানটির শিরোনাম ‘রুপোর ঝলক’। গানটির কথা লিখেছেন খ্যাতনামা গীতিকার আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র।

‘রুপোর ঝলক’ গানটি ব্যবহার করা হয়েছে তানিম রহমান অংশু পরিচালিত ইউটিউব ফিল্ম ‘নসিব’-এ, যা মুক্তি পেয়েছে গত ১০ জুলাই। এরপর ঠিক এক সপ্তাহ পর ঈশিতার কণ্ঠে গানটি ইউটিউবে প্রকাশিত হয়। মুক্তির পর থেকেই গানটি নিয়ে শ্রোতা-দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

গানটির পেছনের গল্প তুলে ধরে ঈশিতা জানান, “এই গানটির রেকর্ডিং আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে করা হয়েছিল। আমি তখন ‘কেন’ নাটকে অভিনয় করছিলাম, সেই সময়ই গাওয়ার প্রস্তাব আসে। গানটা শুনে ভালো লেগেছিল, আর আসিফ ইকবালের লেখা মানেই আলাদা আবেগ। তবে এরপর পারিবারিক ব্যস্ততায় পিছিয়ে যায় প্রকাশের বিষয়টি।”

ঈশিতা আরও বলেন, “সম্প্রতি ‘নসিব’ ফিল্মের জন্য গানটি ব্যবহারের প্রস্তাব পেয়ে মনে হলো- সময় এসেছে গানটি দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার। গানটি প্রকাশের পর টুকটাক ভালো সাড়া পাচ্ছি। এখন ভাবছি আরও কিছু মৌলিক গান নিয়ে কাজ করার বিষয়েও।”

এর আগে ঈশিতার সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘আমার অভিমান’, যার কথা ও সুর করেছিলেন লুৎফর হাসান।

মিডিয়ার পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন ঈশিতা। অভিনয়, নির্মাণ ও সংগীত- তিন ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘রাত নিঝুম’, ‘ভুলো না আমায়’ এবং ‘কুলসুম’।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪