| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ১৭:০৫:৫১:অপরাহ্ন  |  ৩১১ বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৯হাজার দু’শ ৫০ কেজি সার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এর মধ্যে রয়েছে ৩হাজার ৫’শ কেজি মিউরেট অব পটাশ, ৪হাজার কেজি টিএসপি এবং ১হাজার ৭’শ ৫০ কেজি ফসফেট।

সোমবার(৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার পদ্মা নদীর পুরাতন ঠোটারপাড়া এলাকা থেকে এসব সার উদ্ধার করা হয়।

দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ফসফেটসহ সর্বমোট ৯,২৫০ কেজি সার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত সারের ব্যাপারে আইন অনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪