| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের দামে বড় স্বস্তি, ভরিতে কমল ১,৬৯১ টাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ১১:২০:১৫:পূর্বাহ্ন  |  ১৭১ বার পঠিত
স্বর্ণের দামে বড় স্বস্তি, ভরিতে কমল ১,৬৯১ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমেছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৪০ টাকা। সেই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম অর্থাৎ এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। সে হিসাবে নতুন দরে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৭৬০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। অর্থাৎ নতুন দরে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৫৭৪ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ১১০ টাকা।

সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এর আগে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। ফলে নতুন দরে এ মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ৩৪১ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৬০ টাকা। সেই হিসাবে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। নতুন দরে এ মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা।

সোমবার (৫ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় দেশের বাজারে স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়।

তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার পাশাপাশি দেশের সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই স্বর্ণের এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪