| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৃহবধূ মঞ্জুয়ারা হত্যা মালায় আসামি যুবদল নেতা, উপজেলা যুবদলের প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ২২:২৯:০৮:অপরাহ্ন  |  ৫৬৫ বার পঠিত
গৃহবধূ মঞ্জুয়ারা হত্যা মালায় আসামি যুবদল নেতা, উপজেলা যুবদলের প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে গৃহবধূ মঞ্জুয়ারা হত্যা মালায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে আসামি করা, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ, মানববন্ধন ও মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। 

আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলালের নেতৃত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন।

সংবাদ সম্মেলনে শেখ হেলাল বলেন, সম্প্রতি ইসলামপুরে গৃহবধূ মোছা. মঞ্জুয়ারা খাতুনের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন মাধ্যমে ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনের নাম জড়িয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। 

একইসঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে মানববন্ধন ও মিছিলের কর্মসূচিও অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত এসব সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৃত ঘটনা সম্পর্কে আমাদের বক্তব্য তুলে ধরছি। 

তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে সাংগঠনিক অবস্থান এবং হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে ইসলামপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করে, বাদীপক্ষের অভিযোগ অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টার দিকে স্বামীর বসতবাড়িতে গৃহবধূ মোছা. মঞ্জুয়ারা খাতুনকে মারধর করে হত্যা করা হয় ।

এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ সি.আর. আমলী আদালত ইসলামপুর, জামালপুরে সি.আর. মোকদ্দমা নং-২৬০০৯(১)/২০২৬ মামলা দায়ের করা হয়েছে বলে আমরা অবগত হয়েছি।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা যুবদলের সাংগঠনিক বক্তব্য হলো-২৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা পর্যন্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য আমরা জামালপুরে অবস্থান করে বিভিন্ন সাংগঠনিক  কর্মকাণ্ডে ব্যস্ত ছিলাম। 

আমরা মনে করি, হামিদুর রহমান মলিনকে উক্ত মামলায় জড়ানোর বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আমাদের আশঙ্কা, একটি পক্ষ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে তাঁকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করছে।

তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচারের স্বার্থে সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এটাই আমাদের প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করেন এই যুবদল নেতা।

শেখ হেলাল আরও বলেন, হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি এই অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। পরিশেষে তিনি সংবাদ কর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশের জন্য  সহযোগিতা কামনা করেন।

উল্লেখ বৃহস্পতিবার নিহত গৃহবধূ মঞ্জুয়ারা হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নিহত মঞ্জুয়ারার স্বজন ও এলাকাবাসী। 

শুক্রবার সকালে হামিদুর রহমান মলিননের নিজ গ্রাম উপজেলার ৪নং চর এলাকায় তাকে হত্যা মামলার  ষড়যন্ত্র মূলক আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪