| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ চীনের হাতে, উদ্ধারে নেমেছে যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৬ ইং | ১১:১১:০৯:পূর্বাহ্ন  |  ৮৮৪৬৮ বার পঠিত
এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশ চীনের হাতে, উদ্ধারে নেমেছে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক: এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে পড়েছে। এই ঘটনার পরপরই অস্ট্রেলিয়া থেকে স্টেলথ প্রযুক্তির যন্ত্রাংশগুলো যুক্তরাষ্ট্র না গিয়ে চীনের হাতে পড়ায় তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানায়।

পলিটিকোর প্রতিবেদনে জানানো হয়েছে, চীনের কাছে যাওয়া ওই চালানে যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা স্বচ্ছ ছাদ রয়েছে, যা এটির স্টেলথ সিস্টেমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্যানোপি শুধু একটি সাধারণ ছাদ নয়, এটি ককপিটের ওপর বসানো একটি গম্ভুজ সদৃশ আবরণ।

মূলত এই ক্যানোপির ওপরেই রাডার ফাঁকি দেওয়ার স্বচ্ছ পদার্থ ব্যবহার করা হয়। রাডারে এফ-৩৫ ধরা না পড়ার অন্যতম কারণ হলো এটির ক্যানোপি। তবে স্বচ্ছ পদার্থটি সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যেতে পারে বলে এগুলো পরিবর্তনের প্রয়োজন হয়।

জানা গেছে, চীনের কাছে চলে যাওয়া ক্যানোপিটি মধ্যস্থতাভোগী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে চালানটি যুক্তরাষ্ট্রে আনা হচ্ছিল। কিন্তু সেটি যুক্তরাষ্ট্রে না গিয়ে গেছে চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল হংকংয়ে।

যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন, বর্তমানে এগুলো কোথায় ও কার কাছে আছে তা স্পষ্ট নয়। কিন্তু তারাই আশঙ্কা করছে চীন এগুলো পেয়েছে।

এ ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং কংগ্রেসের যৌথ তদন্ত শুরু হয় গত জুনে। যা এখনো চলছে। যুক্তরাষ্ট্র নিজেদের ও মিত্রদের জন্য এখন পর্যন্ত এক হাজার ৩০০টি এফ-১৫ যুদ্ধবিমান তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নিখোঁজ যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এরসঙ্গে এটির তদন্ত ও ভবিষ্যতে যেন এ ঘটনা না ঘটে, তা নিশ্চিতে কাজ করছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪