| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রীকে মূত্র খাওয়ানোর পর চকলেট খাওয়ার পরামর্শ প্রধান শিক্ষকের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ২৩:০৮:৩৪:অপরাহ্ন  |  ৬৭৩৯০৩ বার পঠিত
ছাত্রীকে মূত্র খাওয়ানোর পর চকলেট খাওয়ার পরামর্শ প্রধান শিক্ষকের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির দুই ছাত্রীকে পানির বোতলে মূত্র মিশিয়ে পান করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ জানাতে প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দুই ছাত্রীকে ১০ টাকার চকলেট খেয়ে নেওয়ার পরামর্শ দেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়েছেন ভুক্তভোগীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলার অ্যারন উন্নয়ন ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

গত সোমবার পঞ্চম শ্রেণির দুই ছাত্রীর অভিযোগ, তাদের এক সহপাঠী এবং সন্দেহভাজন আরও কয়েকজন কৌশলে তাদের পানির বোতলে মূত্র মিশিয়ে দেয়। পরে সেই পানি তাদের পান করানো হয়। বিষয়টি বুঝতে পেরে দুই ছাত্রী তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানায়। কিন্তু অভিযোগের প্রতিকার না করে প্রধান শিক্ষক বিষয়টি হালকাভাবে নেন বলে অভিযোগ। তিনি ছাত্রীদের খারাপ স্বাদ দূর করতে ১০ টাকার চকলেট কিনে খাওয়ার পরামর্শ দেন।

পরদিন মঙ্গলবার ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী দুই ছাত্রীর পরিবারের সদস্য ও ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে জড়ো হন। তারা অভিযুক্ত শিক্ষার্থীদের পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা ভুক্তভোগী দুই ছাত্রী, তাদের অভিভাবক এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন।

গুনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট কিশোর কুমার কান্যাল জানান, পানির বোতলে মূত্র মিশিয়ে পান করানোর অভিযোগ পাওয়ার পর প্রধান শিক্ষক ছাত্রীদের সঙ্গে অত্যন্ত অমানবিক আচরণ করেছেন। ঘটনার আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী ও তার মা-বাবাকে তলব করা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও কোনো শিক্ষার্থী জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অ্যারনের উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট মঞ্জুষা খাত্রী জানান, খবর পাওয়ার পর দ্রুত তহসিলদার ও ব্লক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। ব্লক শিক্ষা কর্মকর্তাকে আগামী দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪