| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১৬:০৪:৩৬:অপরাহ্ন  |  ৮২৬৬৩৩ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে হবে, আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নির্বিঘ্নেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে করা একটি রিটের বিষয়ে আদালতের সিদ্ধান্ত তুলে ধরে এ কথা জানান তিনি।

এর আগে সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী যাতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন এমন দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন হাইকোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। তার আবেদনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তোলা হয়।

রিটটির শুনানি শেষে তা সরাসরি খারিজ করে দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রয় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।

আদালতের এই সিদ্ধান্তের পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি জটিলতা বা বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, রিটটির পেছনে পর্যাপ্ত আইনি ভিত্তি ছিল না এবং এটি ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে করা হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যে রিট আবেদন করা হয়েছিল, সেটির কোনো আইনগত ভিত্তি নেই। এ কারণে রিটকারীকে জরিমানা করার জন্যও আদালতের কাছে আবেদন করা হয়েছিল।

তবে রিটকারীকে জরিমানা করার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের আবেদনের ওপর আদালত কোনো আদেশ দেননি।

ফলে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আপাতত কোনো আইনি প্রতিবন্ধকতা নেই এবং নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪