| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রায় ৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরলো সেই বিমান!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৯, ২০২৬ ইং | ১৭:২৮:০৭:অপরাহ্ন  |  ৫৪৮ বার পঠিত
প্রায় ৪০ ঘণ্টা পর রোম থেকে ঢাকায় ফিরলো সেই বিমান!

স্টাফ রিপোর্টার: যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩০৬। 

রবিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ২৪৭ যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায় রোম থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইটটি। বাংলাদেশ সময় রবিবার রাত ৩টার দিকে এটি রোম ছাড়ে এবং দুপুর সাড়ে ১২টায় নিরাপদে ঢাকায় পৌঁছায়।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিজি-৩০৬। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর জ্বালানি নেওয়ার জন্য রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। তবে সেখানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় নির্ধারিত সময় অনুযায়ী আর উড্ডয়ন করতে পারেনি ফ্লাইটটি। এতে আড়াই শতাধিক যাত্রী দীর্ঘ সময় বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন।

পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী দল ঢাকা থেকে রোমে পাঠানো হয়। তাদের তৎপরতায় বিমানটি পুনরায় উড্ডয়নের উপযোগী করা হলে শনিবার রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪