| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জেন-জিরা নর্দমার প্রজন্ম: কঙ্গনা

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ২২:২৬:৫২:অপরাহ্ন  |  ১৬২৪২১ বার পঠিত
জেন-জিরা নর্দমার প্রজন্ম: কঙ্গনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বরাবরই নিজের বেফাঁস মন্তব্য আর বিতর্কিত বক্তব্যের জন্য সমালোচিত বলিউড অভিনেত্রী থেকে নেত্রী বনে যাওয়া কঙ্গনা রানাউত। 

নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং শিক্ষার্থীদের বিক্ষোভের তীব্র সমালোচনা করে তাদেরকে ‘নর্দমার প্রজন্ম’ বলে বড় ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন এই বিজেপির এমপি।

মান্ডি থেকে নির্বাচিত এমপি কঙ্গনা ইনস্টাগ্রামে এই আন্দোলন এবং এর সঙ্গে যুক্তদের নিয়ে কটাক্ষ করেছেন। 

বিক্ষোভের ভাইরাল রিল এবং ভিডিওগুলোকে তিনি ‘বমি উদ্রেককারী’ বলে অভিহিত করেন এবং সেগুলোকে কর্কশ ও অশোভন বলে বর্ণনা করেন।

তিনি বিক্ষোভকারীদের লালনপালন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘কে এদের জন্ম দিচ্ছে আর বড় করছে?’

অভিযোগ আছে, বিক্ষোভে অংশ নেওয়া তরুণীদের উদ্দেশে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। তাদের ‘জেনারেশন গাটার’ আখ্যা দিয়ে তাদের আচরণেরও সমালোচনা করেন তিনি।

কঙ্গনার যুক্তি, নাগরিকরা কাউকে বরখাস্ত বা বহাল রাখার সিদ্ধান্ত নিতে একটি নির্বাচিত সরকারকে ‘জোর করতে’ পারেন না। 

তিনি বলেন, বিক্ষোভকারীরা যদি ব্যবস্থাগত পরিবর্তন চান, তাহলে জন্তর-মন্তর থেকে শর্ত আরোপ করার বদলে ‘নিজেদেরই নির্বাচনে দাঁড়ানো’ উচিত।

তিনি দিল্লি পুলিশের প্রশংসাও করেন, তাদের একটা প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করার কথা উল্লেখ করে। 

তার দাবি, ভবনের ভেতরে থাকা এমপিরা এতটাই আতঙ্কিত ছিলেন যে, তার মনে করেছেন বিক্ষোভরত জনতা সহিংস হয়ে হামলা চালাতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪