| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাকে নিয়ে হৃদয়ের আবেগময় ফেসবুক পোস্ট

‘মা, তোমার জন্য গাড়ি কেনার ইচ্ছা ছিল’

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০২:৩১:৫৯:পূর্বাহ্ন  |  ২৮৪৭ বার পঠিত
‘মা, তোমার জন্য গাড়ি কেনার ইচ্ছা ছিল’

স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন তাওহিদ হৃদয়। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি। আর সেই গাড়ি পেয়েই মাকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই ব্যাটার।

মিরপুরে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো না হলেও লিটন দাসকে সঙ্গে নিয়ে ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন হৃদয়। ৮৮ বলে ৮৩ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে ২৭৪ রানের সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখেন তিনি।

শেষ পর্যন্ত কুপার কনোলির ১৪৯ রানের ইনিংসে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় অস্ট্রেলিয়া। এতে হোয়াইটওয়াশ এড়ায় সফরকারীরা। কনোলি ম্যাচসেরা নির্বাচিত হন। অন্যদিকে চার বছর পর জাতীয় দলে ফিরে দুই ফিফটি, ১৫৭ রান ও ২ উইকেট নিয়ে সিরিজে উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

তবে তিন ম্যাচে ৭৭ গড়ে ১৫৪ রান করে সিরিজের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন তাওহিদ হৃদয়। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংসটি আসে সিরিজের শেষ ম্যাচে। পুরস্কার হিসেবে পাওয়া গাড়িটির সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দেন তিনি।

হৃদয় লিখেছেন, ‘মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম!! অদ্ভুত না???’

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তাতে কয়েক লাখ প্রতিক্রিয়া পড়ে। হাজার হাজার মানুষ মন্তব্য ও শেয়ার করে শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের এই ব্যাটারকে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪