| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে সমতায় ফিরল ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৬ ইং | ০৪:৫৫:১৮:পূর্বাহ্ন  |  ২১৮১ বার পঠিত
ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে সমতায় ফিরল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ২১তম মিনিটে পিছিয়ে পড়লেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গতির শটে করা গোলে দ্রুতই সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মরক্কো। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি। ডান প্রান্ত থেকে ছোট ছোট পাসে গড়ে ওঠা আক্রমণে ব্রাজিলের ডি-বক্সে বল পেয়ে যান তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। পোস্ট লক্ষ্য করে নেওয়া তার শট শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মাগালহায়েস বাধা হয়ে দাঁড়িয়ে প্রতিহত করেন।

শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। পাল্টা আক্রমণ থেকে সেলেসাওদের জন্যও তৈরি হয়েছিল দারুণ একটি সুযোগ। সতীর্থের পাস থেকে অনুকূল অবস্থানে বল পেয়েছিলেন ইগর থিয়াগো। তবে ঠিক সময়ে লাফিয়ে উঠলেও বলে সংযোগ করতে ব্যর্থ হন তিনি।

এরপর আক্রমণের গতি বাড়িয়ে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের শক্তিশালী শট মরক্কোর গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ালে ১-১ সমতায় ফিরে আসে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরুতে চাপে থাকলেও সমতায় ফেরার পর ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পেতে শুরু করেছে ব্রাজিল। অন্যদিকে দারুণ সূচনা করেও লিড ধরে রাখতে পারেনি মরক্কো।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪