| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমানবন্দর থেকে ১১ কোটির গাঁজাসহ মডেল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৬ ইং | ০৬:০৪:১৯:পূর্বাহ্ন  |  ৩৬৫৪ বার পঠিত
বিমানবন্দর থেকে ১১ কোটির গাঁজাসহ মডেল গ্রেপ্তার

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ব্যাংকক থেকে ১১ কোটি রুপিও বেশি মূল্যের উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’ পাচারের অভিযোগে মুম্বাই বিমানবন্দরে হর্ষ সানি (২৮) নামের এক মডেলকে গ্রেপ্তার করেছে ভারতের কাস্টমস (শুল্ক) বিভাগ। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির শুক্রবার এক খবরে এ তথ্য জানিয়েছে।

এর আগে গত বুধবার রাতে ব্যাংকক থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষ সানি। 

কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ও কাস্টমস কর্মকর্তাদের নিয়মিত নজরদারির সময় হর্ষার আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর তাকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা।

তল্লাশিকালে তার ট্রলি ব্যাগ থেকে ১২টি ভ্যাকুয়াম-সিল করা প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতর বিশেষ ধরনের ‘সবুজ পদার্থ’ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। তাৎক্ষণিকভাবে এনডিপিএস কিট দিয়ে পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায় যে, উদ্ধার করা পদার্থগুলো উচ্চমানের ‘হাইড্রোপনিক গাঁজা’।

কাস্টমস কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, জব্দ করা ১১ কেজিরও বেশি ওজনের এই মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি। গ্রেপ্তার হওয়া হর্ষ সানি ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতার একজন প্রতিযোগী ছিলেন বলে জানা গেছে।

নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে হর্ষ সানির বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মুম্বাইয়ের ফোর্ট আদালতে হাজির করা হলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই মাদকের চালানটি মুম্বাই বা ভারতের অন্য কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪