| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য, স্বস্তির বার্তা অর্থমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: জুন ১১, ২০২৬ ইং | ১৬:০৩:৫৫:অপরাহ্ন  |  ৩০৪ বার পঠিত
মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য, স্বস্তির বার্তা অর্থমন্ত্রীর
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: উচ্চ মূল্যস্ফীতির চাপে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোটআয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা নিয়েছে সরকার।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

তিনি জানান, আগামী অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জিত হলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাজারে স্বস্তি ফিরে আসবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪