| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কঙ্গনা রানাউতের গোপন বিয়ে গুঞ্জন, সত্যিটা জানালেন অভিনেত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০৯:১১:০৭:পূর্বাহ্ন  |  ১৩৬৪০০৬ বার পঠিত
কঙ্গনা রানাউতের গোপন বিয়ে গুঞ্জন, সত্যিটা জানালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ঘিরে হঠাৎ করেই শুরু হয়েছিল গোপনে বিয়ে করার গুঞ্জন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই আলোচনা আরও জোরালো হয়।

ভিডিওতে কঙ্গনাকে সিঁথিতে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র পরা অবস্থায় দেখা যায়। মুহূর্তেই অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা—অনেকে ধারণা করেন, গোপনে বিয়ে সেরে ফেলেছেন এই অভিনেত্রী।

তবে বিষয়টি নিয়ে দ্রুতই ব্যাখ্যা দেন কঙ্গনা নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, ভাইরাল হওয়া ছবিটি কোনো বাস্তব ঘটনার নয়, বরং একটি শুটিং সেটের দৃশ্য।

তিনি লেখেন, “আমি প্রতিদিন শুটিং করছি। নির্দিষ্ট চরিত্রের সাজসজ্জায় কেউ একজন এই ছবি তুলেছেন, তারপর থেকেই আমার কাছে পরপর ফোন আসছে।”

বিয়ের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়ে কঙ্গনা আরও বলেন, “বিবাহিত নারীর সাজ নিয়ে এত বাড়াবাড়ি কেন? অভিনেতারা তো বিভিন্ন চরিত্রে কাজ করেন।”

সবশেষে তিনি মজার ছলে ভক্তদের উদ্দেশে বলেন, “আমি গোপনে বিয়ে করব না, প্রতিজ্ঞা করছি।”

কঙ্গনার এই ব্যাখ্যার পর আপাতত গোপন বিয়ের গুঞ্জনে ইতি পড়লেও সামাজিক মাধ্যমে আলোচনা থামেনি।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪