| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর রায়পুরায় পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ২০:০১:০২:অপরাহ্ন  |  ১৮৯২ বার পঠিত
নরসিংদীর রায়পুরায় পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় পৈতৃক সম্পত্তির ওয়ারিশের অংশ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওয়ারিশগণ।

আজ (১৫ মে) শুক্রবার সকালে রায়পুরা উপজেলার পৌর এলাকার টেকপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওয়ারিশ রাফিউদ্দিন রাফি। তিনি অভিযোগ করে বলেন, তার বড় ভাই নিজামুদ্দিন দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক সম্পত্তির ওয়ারিশ অংশ দখল করে রেখেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি। বরং তারা নিজেদের ন্যায্য অংশ দাবি করলে বিভিন্ন সময় ভয়ভীতি ও মারধরের শিকার হন। এছাড়াও অভিযুক্তের ছেলে-মেয়েরাও তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে রাফিউদ্দিন রাফি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে ন্যায্য পৈতৃক ওয়ারিশের অংশ বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪