| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে : খায়রুল কবির খোকন

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৫:৪৮:১৯:অপরাহ্ন  |  ১৯৭১ বার পঠিত
শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে : খায়রুল কবির খোকন

নরসিংদীর প্রতিনিধি: নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে

 বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মাধবদী থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত “বেসরকারি বৃত্তি প্রদান-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড্রিম হলিডে পার্ক-এ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক মোল্লা। এসময় আরও বক্তব্য রাখেন ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক বাবু প্রবীর কুমার শাহ, সিআইপি নিজামউদ্দিন ভূঁইয়া লিটন আব্দুল মোমেন মোল্লা শাহেন শাহ খন্দকার সোহেল উপদেষ্টা নরসিংদী জেলা বিএনপি ও সিদ্দিকুর রহমান নাহিদ সভাপতি নরসিংদী জেলা ছাত্রদল।

স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম বলেন, শিল্পশহর মাধবদীতে এখনও পর্যাপ্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও ১২টি ওয়ার্ডে মাত্র তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তিনি এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, “দিনের ভোট রাতে করা, ডামি নির্বাচন ও হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাধ্যমে বিগত সরকার দেশের শিক্ষার মান তলানিতে নামিয়ে এনেছে। বিএনপি সরকার উন্নয়নের কাজ শুরু করেছে। নির্বাচনী ইশতেহার ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন তারেক রহমান-এর নির্দেশনায় ১২ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।  

তিনি আরও বলেন, আগামী সংসদের দ্বিতীয় অধিবেশনে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া 

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪