| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজুর ফরিদপুরে মোটর শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১৫:০৯:০৪:অপরাহ্ন  |  ২০২৫ বার পঠিত
ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজুর ফরিদপুরে মোটর শোভাযাত্রা

ফরিদপুর প্রতিনিধি: ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুরের কৃতি সন্তান মাশরুর রহমান রাজুর আগমন উপলক্ষে বিশাল এক মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। 

শুক্রবার (১৫ মে) দুপুর ১২ টার দিকে মাশরুর রহমান রাজু ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের মুন্সি বাজার এলাকায় আসলে সেখানে প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল নিয়ে স্থানীয় এলাকাবাসী ও ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে বরণ করে নেয়। 

এ সময় রাজুকে নিয়ে তারা মোটর শোভাযাত্রা করে  শহর হয়ে রাজবাড়ী রাস্তা ঘুরে শিবরামপুর দিয়ে মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারে উপস্থিত হয়। সেখানে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাশরুর রহমান রাজু। 

মাশরুর রহমান রাজু সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন, "দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।"

শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

মাশরুর রহমান রাজু ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের মোঃ মতিয়ার রহমানের সন্তান।​

মাশরুর রহমান রাজু এর আগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক  হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি পরিচিত। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও দীর্ঘ দিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এই ছাত্রনেতা।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪