| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে মাটি পরীক্ষায় মিটছে সারের অপচয়

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৮:০৫:১৮:অপরাহ্ন  |  ৮৭৫ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মাটি পরীক্ষায় মিটছে সারের অপচয়

                   মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগে বোরো ধান চাষে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে। এতে ফলন বাড়ার পাশাপাশি বিঘাপ্রতি রাসায়নিক সারের খরচ কমেছে প্রায় ৮৫৮ টাকা। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এক মাঠ দিবসে এই চিত্র তুলে ধরা হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয় এই প্রদর্শনী প্লটটি স্থাপন করে। ব্রি ধান-৫৮ জাতের এই ট্রায়ালে দেখা গেছে, মাটির প্রয়োজন বুঝে সার দেওয়ায় খরচ যেমন কমেছে, তেমনি ধানের গাছ ও শীষ হয়েছে সাধারণ জমির চেয়ে অনেক বেশি পুষ্ট।

মাঠ দিবসে এসআরডিআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, “কৃষকেরা সাধারণত না বুঝে জমিতে বাড়তি সার দেন, যা মাটির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু মাটি পরীক্ষার মাধ্যমে সঠিক মাত্রায় সার দিলে খরচ কমিয়েও অধিক ফলন পাওয়া সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবীর জানান, এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে কৃষকের আয় বাড়বে এবং সারের অপচয় রোধ হবে।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলমসহ স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনী প্লটের ফলন দেখে স্থানীয় কৃষকেরা এখন মাটি পরীক্ষা করে আবাদ করার আগ্রহ প্রকাশ করছেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪