| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৭:৫৪:৫৫:অপরাহ্ন  |  ৬২৩ বার পঠিত
শেরপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে ওই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ওইসময় গ্রাম আদালত সক্রিয়করণের প্রয়োজনীয়তা তুলে ধরে নানা বিষয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাশেদুল আমিন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪