| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৬:৫৭:০১:অপরাহ্ন  |  ৮৬৫ বার পঠিত
ভাঙ্গায় কাভার্ডভ্যানের  চালক-হেলপার নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় বড় কাভার্ডভ্যানের সঙ্গে টক্কর লেগে দ্রুতগামী ছোট কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ মে) ভোরে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু জাফর রিপোর্টার্স টুয়েন্টি ফোর ডটকম প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করে আরও জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার আব্দুল হাকিম মিয়ার ছেলে কাভার্ডভ্যানের হেলপার জুয়েল হোসেন এবং একই কাভার্ডভ্যানের চালক কুড়িগ্রামের বাসিন্দা জুয়েল মিয়া।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ সময় কাভার্ডভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে একই লেন দিয়ে আসছিল আরও একটি ছোট কাভার্ডভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে বড় কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার—দুজনই নিহত হন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ভোরে পুলিয়া ওভারব্রিজ এলাকায় দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪