| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই পরীক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৬:৩৮:২৭:অপরাহ্ন  |  ১১৩৫ বার পঠিত
টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে নিহতদের একজন মো: নাঈম। সে কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকার নোমান উদ্দিনের ছেলে। সে ধীরাশ্রম এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী হিসেবে পড়াশোনা করতো। অপরজন তার বন্ধু বলে স্থানীয়দের ধারণা। তবে দুর্ঘটনায় দ্বিতীয় জনের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাত আনুমানিক ৮টার দিকে জরুরি কাজের কথা বলে মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হন নাঈম। পরে স্থানীয়দের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা নাঈমের মরদেহ শনাক্ত করেন।

দুর্ঘটনার খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪