| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে রাস্তার মাঝে বিতর্কিত পার্ক অপসারণে বিসিসির অভিযান

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ২০:৩৬:০১:অপরাহ্ন  |  ৭৬৭ বার পঠিত
বরিশালে রাস্তার মাঝে বিতর্কিত পার্ক অপসারণে বিসিসির অভিযান

বরিশাল প্রতিনিধি:রিশাল নগরীর জনগুরুত্বপূর্ণ চৌমাথা সিএন্ডবি রোড এলাকায় রাস্তার মাঝখানে স্থাপিত বিতর্কিত ‘শাহান-আরা পার্ক’-এর অবশিষ্ট অংশ অপসারণ কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী। সাবেক কাউন্সিলর শাহ আমিনুল ইসলাম আমিন, হাবিবুর রহমান টিপু, আ.ন.ম সাইফুল আহসান আজিম ও ইউনূস হোসেন।

মহানগর বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আহমেদ জ্যাকি অনুপম, নওশাদ হোসেন নান্টু, মাজহারুল ইসলাম জাহান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘ প্রতীক্ষিত এই উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।

অভিযান চলাকালীন স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে জড়ো হন এবং এই অবৈধ পার্ক উচ্ছেদ ও জনদুর্ভোগ লাঘবে সাহসী পদক্ষেপ নেয়ায় প্রশাসক মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪