| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ২০:২২:১২:অপরাহ্ন  |  ৭২১ বার পঠিত
সরকারি জমি দখল করে বহুতল মার্কেট নির্মাণ

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা মৌজায় সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে আদালত স্ব-উদ্যোগে মামলা করেছেন।

বুধবার (১৩ মে) চাঁদপুরের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টি আদালতের নজরে এলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ প্রদান করেন।

বিকেলে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন এই তথ্য নিশ্চিত করেন।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যে উল্লেখ করা হয়, রূপসা ১৪০ মৌজার ১ নং খতিয়ানের ৩২৪২ দাগের সরকারি খাস জমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দখল করে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে। অভিযোগটি আদালতের দৃষ্টিগোচর হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

আদালত ‘ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আলোকে ঘটনাটিকে আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ১৯০ (১) (গ) অনুযায়ী সু-মোটো মামলা রুজু করেন। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধির ধারা ২০২ অনুসারে সহকারী কমিশনার (ভূমি), ফরিদগঞ্জ, চাঁদপুরকে ঘটনাস্থল পরিদর্শন, নকশা ও খতিয়ান যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

আদালত আগামী ৭ জুন ২০২৬ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪