| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণ করা খেলোয়াড়দের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৮:৪৬:০০:অপরাহ্ন  |  ৩৭৮ বার পঠিত
লক্ষ্মীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণ করা খেলোয়াড়দের সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি: নতুন কুঁড়ি স্পোর্টস এ কৃতিত্বের স্বাক্ষর রাখায় লক্ষ্মীপুরে ৮৫ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

বুধবার (১৩মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে খেলার সাথে সংশ্লিষ্ট কোচ ও কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। 

পৌরসভা সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ৮ টি ইভেন্টের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভা ৭ টি ইভেন্টে অংশগ্রহণ করে ৬টিতে পদক অর্জন করে।

এর মধ্যে কাবাডি বালক ও বালিকায় জেলা চ্যাম্পিয়ন, ফুটবল বালকে জেলা চ্যাম্পিয়ন, দাবায় জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ক্রিকেটে জেলা রানার্স আপ, সাঁতারে ১১টি পদক অর্জন এবং এ্যাথলেটিকস এ ২টি পদক অর্জন করেন তারা। 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল, সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার প্রমুখ।

এ সময় খেলোয়াড়দের উদ্দেশে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘আমরা মনে করি, তোমাদের মধ্য থেকেই আগামীর জাতীয় খেলোয়াড় তৈরি হবে। আমাদের কাছে অর্থ মুখ্য বিষয় নয়, মুখ্য উদ্দেশ্য হলো তোমাদের সম্মান ও অনুপ্রেরণা দেয়া।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪