| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, রুখে দিলো গ্রামবাসী

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ২১:৪৫:৫৪:অপরাহ্ন  |  ১১৮৫ বার পঠিত
সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, রুখে দিলো গ্রামবাসী

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ছিনতাইয়ের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে লাঠিসোঁটা দিয়ে রুখে দিয়েছে গ্রামবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার ধবলগুড়ী সীমান্তে ৮৭৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্য রেখার কাছে বাংলাদেশি কিছু গরু ঘাস খাচ্ছিল। এসময় বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেয়। এ নিয়ে বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তিস্তা (৬১ ব্যাটেলিয়ন) বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে ফিরে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে বিজিবি (৬১ব্যাটালিয়নের) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সীমান্তে জিরো লাইনে বাংলাদেশিদের গরু বিএসএফ নিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪