| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় পানি নিষ্কাশন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ২৩:৫৮:২৮:অপরাহ্ন  |  ১৬৯৪ বার পঠিত
কুষ্টিয়ায় পানি নিষ্কাশন ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পানি নিষ্কাশন ড্রেন নির্মাণকাজের জন্য খনন করে রাখা গর্তের পানিতে ডুবে রিফাত হোসেন নামের ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১১ মে) বিকেলে পৌরসভার এলাঙ্গী নাতুড়িয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত নাতুড়িয়া পাড়ার কামরুল হোসেনের ছেলে। সে বায়তুল উলূম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে বাড়ি ফিরে রিফাত সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সংলগ্ন ড্রেন নির্মাণের জন্য খনন করা গর্তের পাশে রিফাতের জুতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন সেখানে অনুসন্ধান চালায় এবং পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ড্রেন নির্মাণের জন্য খনন করা গর্তের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪