| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১০:২২:৫২:পূর্বাহ্ন  |  ১৬৯২২৪৩ বার পঠিত
দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ

বিনোদন ডেস্ক: বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও যাচাই-বাছাইহীন লেখালেখি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এ ধরনের প্রবণতাকে অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

নাটক ও চলচ্চিত্রে সমান ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি অনলাইন লেখকদের একটি অংশের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন।

সুনেরাহ লিখেছেন, সামাজিক মাধ্যমে অনেকেই নিজেদের লেখক হিসেবে পরিচয় দিলেও অনেক সময় তারা কোনো তথ্য যাচাই না করেই যেকোনো বিষয়ে নেতিবাচকভাবে লিখে ফেলেন। তার মতে, এটি এক ধরনের দায়িত্বহীন আচরণ, যা কারও ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, পেশাদার সাংবাদিকরা দীর্ঘ পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে তাদের অবস্থান তৈরি করেন এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করেন। কিন্তু কিছু অনলাইন লেখক “আমার এমন মনে হলো” ধরনের মন্তব্যের আড়ালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

এ ধরনের প্রবণতার উদ্দেশ্য কী হতে পারে সে প্রশ্নও তোলেন অভিনেত্রী। তার মতে, এর পেছনে থাকতে পারে মনোযোগ আকর্ষণ, বিনোদন তৈরি বা অর্থ উপার্জনের উদ্দেশ্য।

সবশেষে তিনি অনুসারীদের উদ্দেশে সতর্ক করে বলেন, ভিত্তিহীন ও যাচাইহীন বিষয় নিয়ে সময় নষ্ট না করাই ভালো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪