| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৭:২৬:৩৩:অপরাহ্ন  |  ২৮৭১৬৬ বার পঠিত
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩১

স্টাফ রিপোর্টার: ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ পরীক্ষার ফল প্রকাশিত হয়।

গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা গত বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪