| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৫:১৬:২৮:অপরাহ্ন  |  ৩৩৬৯১২ বার পঠিত
টানা তিন দিনের ছুটি পাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট তিন দিনের বিরতি মিলছে।

সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, শুক্রবার ও শনিবার স্বাভাবিক ছুটি, এরপর রোববার ইস্টার সানডে। ফলে শিক্ষার্থীরা এই তিন দিনে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিরতি পাবেন।

একই সঙ্গে, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার ঢাকার মহানগরী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় ছাড়া) আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে। তবে এবার পুরোপুরি অনলাইন নয়, বরং ‘ব্লেন্ডেড’ বা মিশ্র শিক্ষা পদ্ধতি চালু করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

গতকাল বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ব্লেন্ডেড লার্নিং বলতে প্রথাগত শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান এবং ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার সমন্বয় বোঝায়। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি সময় অনলাইনের মাধ্যমে পাঠ গ্রহণ করবে।

প্রাথমিকভাবে সভায় সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোড়-বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার প্রস্তাবও আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন এবং ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাসগুলো সশরীরে অনুষ্ঠিত হবে।

এভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি এবং ব্লেন্ডেড শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪