| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প‌রি‌বেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর স‌ঙ্গে এফএও-এর প্রতিনিধির সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৭:৫৯:৪৪:অপরাহ্ন  |  ৩৬৮২১৩ বার পঠিত
প‌রি‌বেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর স‌ঙ্গে এফএও-এর প্রতিনিধির সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রতিনিধি জিয়াকুন শি। মঙ্গলবার (৩১ মার্চ) স‌চিবাল‌য়ে পরিবেশ মন্ত্রীর দপ্ত‌রে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

এফএও-এর ঢাকা অফিস জানায়, আলোচনায় জলবায়ু সহনশীলতা, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। যৌথ উদ্যোগ এগিয়ে নেওয়া, অগ্রাধিকার সমন্বয় এবং বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়।

 বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নীতি সহায়তা, সক্ষমতা উন্নয়ন এবং কার্যকর কর্মসূচি বাস্তবায়নে এফএও তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। 

এই সাক্ষাৎ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্বকে আরও তুলে ধরবে। এ সময় মন্ত্রণাল‌য়ের স‌চিব মো. রায়হান কাওছার উপ‌স্থিত ছি‌লেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪