| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুকুরকে বাঁচাতে গিয়ে ভ্যান উল্টে গৃহবধূ নিহত

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ২০:৫৩:০৬:অপরাহ্ন  |  ৪৪৮১ বার পঠিত
কুকুরকে বাঁচাতে গিয়ে ভ্যান উল্টে গৃহবধূ নিহত

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কুকুর বাঁচাতে গিয়ে ভ্যান উল্টে কোহিনূর বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। 

স্বজনেরা জানিয়েছেন গতকাল শনিবার সকালে ছিলাধরচর সদরদীর বাস্তোখোলা মাঠে ইঞ্জিন চালিত ভ্যান উল্টে তিনি আহত হন। কোহিনূর বেগম ছিলাধরচর গ্রামের ইব্রাহিম মাতুব্বরের স্ত্রী।

জানা গেছে , ভাঙ্গা থেকে ভ্যান গাড়িতে অন্যান্য যাত্রীদের সাথে বাড়িতে ফিরতে ছিলেন কোহিনূর বেগম। পথিমধ্যে বহণকারী ভ্যানের সামনে কয়েকটি কুকুর দৌড়ে আসলে চলন্ত ভ্যানের নীচে একটি কুকুর চাপা পরে। এঘটনায় ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের ওপর উল্টে গিয়ে গৃহবধূসহ তিন যাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহত কোহিনূর বেগমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪