| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ থেকে এমপি হানজালার জুতা চুরি

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২৩:৫৮:৩২:অপরাহ্ন  |  ৩৯১১৩৮ বার পঠিত
সংসদ থেকে এমপি হানজালার জুতা চুরি

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে জুতা হারিয়ে ফেলেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

সোমবার (৩০ মার্চ) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে পীরজাদা হানজালা লেখেন, ‘আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে।’

তিনি আরও বলেন, ‘এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন—আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হব!’

শেষে তিনি বলেন, ‘আপনার জুতাটি আগের জাগায় রাখা আছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪