| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৮:১৮:৪৬:অপরাহ্ন  |  ৩৮৮৯৮৬ বার পঠিত
সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: এক-এগারোর সময়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ডিজিএফআইয়ের সাবেক পরিচালক এবং সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। শুনানিতে আফজাল নাছেরের বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ।

২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন আফজাল নাছের। এক এগারোর সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বহু রাজনৈতিক নেতাকে নির্যাতনে বার বার নাম আসে তার।

জুলাইয়ের আন্দোলনে মিরপুরের দেলোয়ার হত্যা মামলায় গতকাল রোববার মধ্যরাতে আফজাল নাছেরকে আটক করে গোয়েন্দা পুলিশ-ডিবি। সোমবার (৩০ মার্চ) বিকেলে আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আফজাল নাছের ২০০৯ সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। তার বাবা মৃত মফজেলুর রহমান ভূঁইয়া। তিনি মিরপুরের ডিওএসএইচএসের এভিনিউ-২ এর ১২ নম্বর রোডের ৮৬৪, এ/পি নম্বর বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগের মুজিবখিল এলাকায়। তিনি ১৯৮৪ সালে চাকরিতে যোগদান করেন। ডিজিএফআইতে ২০০৬ মার্চ থেকে ২০০৮ মার্চ পর্যন্ত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪