| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেরিতে বাস তোলার আগে নামাতে হবে সব যাত্রী: নৌমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৬:৩৬:৫২:অপরাহ্ন  |  ৪১৩০৮০ বার পঠিত
ফেরিতে বাস তোলার আগে নামাতে হবে সব যাত্রী: নৌমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি কমাতে কঠোর নির্দেশনা দিয়েছেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সভায় তিনি বলেন, এখন থেকে ফেরিতে কোনো অবস্থাতেই যাত্রীসহ বাস তোলা যাবে না। ফেরিতে উঠানোর আগে অবশ্যই শতভাগ যাত্রীকে বাস থেকে নামাতে হবে।

মন্ত্রী আরও জানান, ফেরিতে রেলিং বাধ্যতামূলক করা হবে, যা গাড়ি ওঠানামার সময় দুর্ঘটনার ঝুঁকি কমাবে। তিনি বলেন, মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। যাত্রীসহ বাস ফেরিতে উঠলে বড় প্রাণহানি ঘটতে পারে, তাই এই নিয়ম কঠোরভাবে পালন করা হবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন নিয়মের ফলে ফেরি ঘাটগুলোর জননিরাপত্তা আরও জোরদার হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪