| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৩:৪৭:১২:অপরাহ্ন  |  ৪০৮৮৬৫ বার পঠিত
সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল রোববার (২৯ মার্চ) এ আদেশ দেন।

মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গুমের ঘটনায় এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করার জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি উভয় সেনা কর্মকর্তার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু এবং পরবর্তী শুনানির জন্য সময় চেয়েছিলেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দেন।

এর আগে সকালে প্রসিকিউশন সাবেক এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল হাজিরের নির্দেশ দেয়। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। এছাড়া মাসুদ উদ্দিন চৌধুরীর জন্যও একই ধরনের রিমান্ড দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪