| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ২৩:০৬:২৬:অপরাহ্ন  |  ৩৮৯৫৩২ বার পঠিত
মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের: ডিএসসিসি প্রশাসক

সিনিয়র রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা এ দেশের। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া না হলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না।

শনিবার (২৮ মার্চ) নগর ভবনে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশের মালিকানার একমাত্র দাবিদার হওয়া সত্ত্বেও তারা দেশে সব সময় জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ভবিষ্যতে তিনি মেয়র নির্বাচিত হলে ঢাকা মহানগরীর অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছল করার পূর্ণ দায়িত্ব নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা, আবাসন ও উন্নত পরিবহন সুবিধা নিশ্চিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মুক্তিযুদ্ধের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪