| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক মন্ত্রীর দায়িত্ব কমলো, প্রতিমন্ত্রীর বাড়লো

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ০১:১০:১২:পূর্বাহ্ন  |  ৪৩২২৪৪ বার পঠিত
এক মন্ত্রীর দায়িত্ব কমলো, প্রতিমন্ত্রীর বাড়লো

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সরকারের মন্ত্রিপরিষদে এক মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন।

বুধবার (২৫ মার্চ) রুলস অব বিজনেস অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

পুনর্বণ্টনের ফলে আগে খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এখন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কমানো হয়েছে।

অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী-কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। পরবর্তীতে একাধিকবার দপ্তর পুনর্বণ্টনের মাধ্যমে বর্তমানে মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪৯-এ।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪